০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে শাড়ি ও কসমেটিকস জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৮৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, বিভিন্ন খাদ্যসামগ্রী, ইনজেকশন সিরিজ ও কসমেটিকস দ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ কর্মপরিকল্পনার আলোকে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দে বিজিবি সফলতা অর্জন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দ করা শাড়ি ও কসমেটিকস দ্রব্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে শাড়ি ও কসমেটিকস জব্দ

আপডেট: ১০:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫