বেনাপোলে বিজিবি’র অভিযানে শাড়ি-কসমেটিকসসহ বিভিন্ন পণ্য আটক
- আপডেট: ১১:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৮০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, অনটাইম প্লেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। “সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে,” বলেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা পণ্য যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে।




















