০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১০৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা দৌলতপুর, গোগা ও কায়বা বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৩১৩ বোতল ভারতীয় ‘WINCEREX’ সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।

শুক্রবার (৭ নভেম্বর-২০২৫) পরিচালিত এ অভিযানের বিষয়ে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দৌলতপুর, গোগা ও কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ধাপে তা ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আপডেট: ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫