০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে শাল-চাদর, ওষুধ ও কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ চোরাচালানি পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৫ নভেম্বর-২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, ঔষধ ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য চার লাখ বত্রিশ হাজার বিশ টাকা (৪,৩২,০২০)।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে শাল-চাদর, ওষুধ ও কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ১০:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫