০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ও মোটরসাইকেলসহ একজন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১০৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে কায়বা বিওপির সদস্যরা ভারতীয় ইয়াবা ও এক মোটরসাইকেলসহ একজন মাদক চোরাকারবারিকে আটক করেছেন। এই অভিযান পরিচালনা করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ নভেম্বর-২০২৫) কায়বা বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ঝাবাঘাট গ্রামের মৃত ইনতাজ পাড়ের ছেলে বাবু হোসেন (৩৮) কে আটক করা হয়।

অভিযানে ০৯ পিস ভারতীয় ইয়াবা এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ১,০২,৭০০/- টাকা। আটক আসামীকে জিজ্ঞাসাবাদের পর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানিয়েছেন, দেশের সীমান্তে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ও মোটরসাইকেলসহ একজন আটক

আপডেট: ১০:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫