০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযান: মালিকবিহীন ফেন্সিডিল ও চোরাচালানী মালামাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৩৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযানে মালিকবিহীন ফেন্সিডিল ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর-২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ফেন্সিডিল, শাড়ি, শাল চাদর ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযান: মালিকবিহীন ফেন্সিডিল ও চোরাচালানী মালামাল আটক

আপডেট: ০৬:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫