মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৬৮

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (৪ নভেম্বর-২০২৫) আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত ৮৫ যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, একেএম আতিকুজ্জামান সনি, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার ও মোঃ আশরাফুজ্জামান মির্জা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, অবদান ও সংগ্রামী ইতিহাস স্মরণ করেন।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তরিকুল ইসলাম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক ও গণতন্ত্রের সৈনিক। এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানো হয়— এমনকি নির্যাতনের ফলে তার ৩২টি দাঁত পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল। তবুও তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছু হটেননি।”
শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।





















