তরিকুল ইসলাম ছিলেন জনগণের নেতা, নিপীড়িত মানুষের আশ্রয়স্থল: মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ০৬:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৮৪

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ত্যাগ ও নিষ্ঠাই বিএনপির রাজনীতির প্রেরণা— এমন মন্তব্য করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
মঙ্গলবার (৪ নভেম্বর-২০২৫) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তরিকুল ইসলাম ছিলেন জনগণের নেতা, নিপীড়িত মানুষের আশ্রয়স্থল। তাঁর রাজনীতি ছিল ত্যাগ, সততা ও মানবিকতার প্রতীক। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মুননাফ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু প্রমুখ।
শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খায়রুল আলম।





















