০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যুব সমাজ ক্রীড়াঙ্গন থেকে সরে আসায় মাদক বিস্তারের পথ তৈরি হয়েছে: মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৬৯

নিজস্ব প্রতিবেদক: যুব সমাজ ক্রীড়াঙ্গন থেকে সরে যাওয়ায় দেশে মাদক বিস্তারের পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

রবিবার (২ নভেম্বর-২০২৫) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যশোর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যুব সমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।”

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান।

এ-সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহরিয়ার মাহমুদ রনজু, বেনাপোল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, শার্শা থানার পরিদর্শক শাহ আলম, বেনাপোল পোর্ট থানার প্রতিনিধি এসআই রাশেদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি আহাম্মদ আলী শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব, যশোর জেলা কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, প্রেসক্লাব শার্শার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন সহ উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বক্তারা বলেন, ক্রীড়ামুখী তরুণ প্রজন্মই পারে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে। এজন্য নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর তারা গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

যুব সমাজ ক্রীড়াঙ্গন থেকে সরে আসায় মাদক বিস্তারের পথ তৈরি হয়েছে: মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ১১:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫