০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় দ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার শিকারপুর, চৌগাছার আন্দুলিয়া ও বেনাপোল সীমান্তে চালানো পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল ও নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ অক্টোবর-২০২৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত চৌকি শিকারপুর, আন্দুলিয়া ও বেনাপোল আইসিপি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় উৎপাদিত Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup Choco+(নেশা জাতীয়), ফুসকা, শাড়ি ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৩২ হাজার ১০০ টাকা।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যশোর ব্যাটালিয়ন। এরই অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্তের প্রতিটি ইঞ্চিতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা আইনানুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে অন্যান্য চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় দ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৯:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫