শার্শায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার
- আপডেট: ০২:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৯২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পরিচালিত পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে শার্শা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ নাভারণ বাজারে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো যশোর জেলার ঝিকরগাছা থানার কাউরিয়া রাজাপুর গ্রামের আঃ গফুরের ছেলে আল আমিন হোসেন (২৫)। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, একই দিনে শার্শা থানার এসআই হযরত আলী, এসআই গোরাচাঁদ দাশ, এএসআই মোঃ নজিবুল্লাহ ও এএসআই মোঃ রবকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে আরও চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—বাগুড়ী গ্রামের মোঃ মুনছুর আলীর ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৪), উলশী গ্রামের মহিন বিশ্বাসের ছেলে মিঠুন (২৬), উলাশী গ্রামের মহিন বিশ্বাসের ছেলে মিত্বন (৩০), মাটিপুকুর গ্রামের মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছাঃ ঝর্ণা খাতুন। পরোয়ানাভুক্ত চার আসামি যশোর জেলার শার্শা থানার বাসিন্দা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















