বেনাপোলে বিএনপির প্রবীণ নেতা শাহাদত হোসেনের ইন্তেকাল, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া, দাফন সম্পন্ন
- আপডেট: ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৯১
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সভাপতি শাহাদত হোসেন (৮০) আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগে তিনি বুধবার (১৫ অক্টোবর-২০২৫) রাত ৮টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শার্শা উপজেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল বল ফিল্ড মাঠে। পরে যোহরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি দৌলতপুরে জাহানারা আহম্মেদ এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দৌলতপুর গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া, সাইফুল ইসলাম আসাদ, সোহাগ হোসেন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মো. সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শাহাদত হোসেন ছিলেন বেনাপোল পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিয়ামুজ্জামান লর্ডের পিতা এবং বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনির চাচা।
শার্শা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।





















