১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে এমপিও ভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৬৪

নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ভাতা বৃদ্ধির দাবিতে পোর্ট থানাধীন এমপিও ভুক্ত শিক্ষকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টার সময় বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে, বেনাপোল পোর্ট থানার এমপিও ভুক্ত শিক্ষকদের উদ্যোগে, বেনাপোল ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহসিন আলীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বেনাপোল ডিগ্রী কলেজের প্রধান শিক্ষক কামরুজ্জামান শান্তি, বেনাপোল ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মহসিন আলী, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোকলেছুর রহমানসহ বেনাপোল পৌর এলাকার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, এমপি ভুক্ত শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে বর্তমান সময়ে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী, ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা অতি দ্রুত প্রজ্ঞাপন এর মাধ্যমে জারির দাবি জানচ্ছি।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে এমপিও ভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

আপডেট: ০৪:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫