০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মধ্য রাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১৮০

নিজস্ব প্রতিবেদকঃ মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেল সংলগ্ন ফুটপাত এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। যা পরে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারাও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য।

Please Share This Post in Your Social Media

মধ্য রাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট: ০৮:৩৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫