০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জাবি জাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা, বর্জন ছাত্রদলসহ ৪ প্যানেলের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৯

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর বর্তমানে চলছে ভোট গণনার কাজ।

ব্যালট বাক্সগুলো ২১টি হল থেকে নিয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে, যেখানে গণনার কাজ তদারকি করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ফলাফল কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হতে পারে। ফলাফল ঘোষণাকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। এর মধ্যে ছাত্রদের হলগুলোতে ভোটার ৬,২৬৫ জন এবং ছাত্রীদের হলে ৫,৬৫৪ জন।

ছাত্রদের হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে— জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯২ জন, তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, ছাত্রীদের হলের মধ্যে এগিয়ে তারামন বিবি হলে ৯৮৩ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৭৯৮ জন।

২৫টি পদের জন্য ১৭৮ জন প্রার্থী

এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অংশ নিয়েছে বামপন্থি ছাত্র সংগঠন, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত মোট ৮টি প্যানেল।

ছাত্রদলসহ চার প্যানেলের বর্জন ঘোষণা

তবে নির্বাচন চলাকালে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল-সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকালে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জিএস পদে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

পরে তাদের সঙ্গে যোগ দেয় সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ। এছাড়া, পাঁচজন স্বতন্ত্র প্রার্থীও একপর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন ব্যালট গণনা চলছে। আমরা রাতেই প্রাথমিক ফলাফল দিতে পারব বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

জাবি জাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা, বর্জন ছাত্রদলসহ ৪ প্যানেলের

আপডেট: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫