০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৫২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য জেনে ও দক্ষতা অর্জন করে বিদেশ গেলে অভিবাসন নিরাপদ হবে’

‘কাজ না জেনে, ভাষা না শিখে বিদেশে গেলে অভিবাসন নিরাপদ হবে না। আমাদের নিরাপদ উপায়ে বিদেশ যেতে হবে। দক্ষ হয়ে বিদেশ গেলে বেশি বেতন পাওয়ার পাশাপাশি আরও অনেক সুবিধা পাওয়া যায়।’-এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। রবিবার (৩১আগষ্ট ২০২৫) শিবগঞ্জে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের অধীনে আয়োজিত উপজেলা কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের তথা আমার শিবগঞ্জ উপজেলার মানুষ উন্নত জীবনের ও পরিবারের স্বপ্ন পূরণ এবং সকলের মুখে হাসি ফোটাতে নিজের যাবতীয় সহায়-সম্পদ বিক্রি করে বিদেশ যায় কিন্তু অনেকেই নানা কারণে ব্যর্থ হয়ে ফেরত আসে। আমাদের সবার উচিত বিদেশ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসা এই মানুষদের পাশে থাকা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব বলেন, ‘এলাকার বিদেশ ফেরত অভিবাসীগণ প্রয়োজনে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে পুনরায় জীবন শুরু করতে পারে। সরকারের পাশা-পাশি বিদেশে গিয়ে যারা সর্বশান্ত হয়ে ফিরে এসেছেন তাদেরকে যে এই প্রকল্পের মাধ্যমে ব্র্যাক সহায়তা করছে তা আমাদের সবার প্রচার করা উচিত।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, এলাকার দালালচক্রের প্রলোভন এড়াতে আমাদেরকে সচেতন হতে হবে। ইউরোপে যাওয়ার প্রলোভনে পরে কেউ যেন গেইম বা জিম্মি না হয় তা এলাকায় প্রচার করতে হবে। দক্ষ না হয়ে বিদেশ গেলে প্রতারণা শিকার হতে হয়।

কম বেতন পাওয়ার মতো বিপদ ঘটবে। দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য জনগণকে সচেতন করতে হবে।’

কর্মশালায় ব্র্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ ও নিরাপদ অভিবাসন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক রিইন্টিগ্রেশন মোঃ হুমায়ন কবির।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন শিবগঞ্জ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহাবুব আরিফ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক নুরতাজ আলম, প্রবাসবন্ধু ফোরামের সদস্য ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর মোঃ শামসুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, , বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ০৬:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫