১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১২২

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট-২০২৫) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল রঘুনাথপুর বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিদেশী মদ ও গাঁজা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে আসছে বিজিবি। এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে যশোর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং সেগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার

আপডেট: ০৯:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫