১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ দুই লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৬২

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সীমান্তে অভিযানে বিদেশী মদ ও চোরাচালান পণ‍্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগস্ট-২০২৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিদেশী মদ, মোবাইল ফোন, থ্রী-পিস ও পোশাক সামগ্রী উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৩৫ হাজার টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে সীমান্তে অবৈধ পণ্য আটক করা হচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। অন্যদিকে, আটককৃত অন্যান্য চোরাচালান পণ্য যথাযথভাবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ দুই লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৯:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫