যশোরে যুবলীগ নেতা কুপিয়ে হত্যা, এলাকায় চরম উত্তেজনা
- আপডেট: ০১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১০৫

স্টাফ রিপোর্টারঃ যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় যুবলীগ নেতা রেজাউল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৩৫) ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে আনে। কিছুক্ষণ পর বাড়ির পাশেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, রেজাউল ইসলাম স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনসার উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”






















