০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৮ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৫৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই-২০২৫) ৪৯ বিজিবি’র যশোর ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান চালায়।

অভিযানে ভারতীয় শাড়ী, পোশাক সামগ্রী, খাদ্যদ্রব্য, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ তথ্য নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এ ধরনের সাফল্য আসছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ৮ লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৮:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫