০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ভারতে সেতু ভেঙে নিহত ৯

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক : ফের সেতু ভেঙে পড়ল ভারতে। বুধবার (৯ জুলাই) সকালে গুজরাটের বডোদরায় মহীসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর উপরে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সেতু ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মধ্য গুজরাট এবং সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা-মুজপুর এলাকায় মহীসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘‘ওই সময় দুটি ট্রাক, একটি ভ্যান এবং একটি গাড়ি সেতু দিয়ে যাচ্ছিল। সেতুর একটি অংশ আচমকাই ভেঙে পড়ে। ওই অংশে থাকা গাড়িগুলোও উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে।”

ভারতে যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের পর বিয়ে করলেন প্রিয়াঙ্কা

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত চার জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মরদেহ উদ্ধার করা হয়েছে ৯ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন বডোদরার পুলিশ সুপার (গ্রামীণ) রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, তিন বছর আগে ২০২২ সালে এই রাজ্যেরই মোরবীতে সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে সংস্কারের জন্য প্রায় দুই দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি হওয়া ওই সেতু। পুনর্নির্মাণের পর ২০২২ সালের অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ঝুলন্ত সেতুটি। খুলে দেওয়ার চার দিনের মধ্যে সেতুটি ভেঙে পড়ে। ওই দিন মাচ্ছু নদীর উপরের ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। শুধুমাত্র ভেঙে পড়ার দিনেই নাকি টিকিট বিক্রি হয়েছিল ৩ হাজারেরও বেশি! দুর্ঘটনার সময়েও সেতুর উপর ছিলেন ৩০০ জন। তার মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন আরো অনেকে। প্রাথমিক তদন্তে জানা যায়, সেতুর সংস্কারে ঘাটতি ছিল। অভিযোগের আঙুল ওঠে নির্মাণকারী সংস্থা এবং রাজ্য সরকারের দিকেও।

বুধবারের সেতু বিপর্যয় ফেরাচ্ছে তিন বছর আগের সেই ঘটনার স্মৃতি।

Please Share This Post in Your Social Media

ভারতে সেতু ভেঙে নিহত ৯

আপডেট: ০৫:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫