০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাগআঁচড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ধর্ষক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ১৭৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়া এলাকার উজ্জ্বল পাড়া গ্রামের মৃত বসির উদ্দীনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। ধর্ষিতার মাতা গৃহপরিচারিকা ও বাবা পেশায় একজন ভ্যান চালক। তারা দুই জনই প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হয়ে যায়। বাবা মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামী সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ধর্ষক আটক

আপডেট: ০৭:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫