০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র বিশেষ অভিযানে ষাট লক্ষ টাকার নিষিদ্ধ ভায়াগ্রা পাউডার জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ১৬৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল বিওপির বিশেষ টহলদল বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন সময় ভ্যানযোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থান হতে বিজিবির টহলদল ২০১.৫ কেজি ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করে। জব্দকৃত মালামালের মূল্য (ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র বিশেষ অভিযানে ষাট লক্ষ টাকার নিষিদ্ধ ভায়াগ্রা পাউডার জব্দ

আপডেট: ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫