০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে দুই লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ১৬৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে দুই লক্ষ আটাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

শুক্রবার ০৯ মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (দুই লক্ষ আটাশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

  • Please Share This Post in Your Social Media

    বেনাপোলে বিজিবি’র অভিযানে দুই লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

    আপডেট: ০৯:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫