০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোলে সরকারী জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১৩০

নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোলে সরকারী রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে।

পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মানের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে চলে আসার পর আবারও কাজ শুরু করেছে নির্মান শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।

শনিবার (৩মে) পৌরসভার দিঘিরপাড় রেল লাইনের পাশে সরকারী রেলওয়ে জমি দখল করে নির্মান কাজ শুরু করেছে জনৈক ইস্রাফিল। এর আগে সে রেললাইন ঘেষে পিলার নির্মান করেছে। আজ সে শ্রমিকদের দিয়ে আরো কাজ করার সময় খবর পায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানায়, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে কাজ করছে। সুত্রটি দাবি করে বলে, ওই জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার জনৈক কথিত (স্বর্ণ ব্যবসায়ি) ওসমান নামে একজন যৌথভাবে এ ভবর নির্মান করার কাজে লিপ্ত রয়েছে। এরা অবৈধ উপার্জনের টাকায় বেনাপোলসহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে বিল্ডিং নির্মানের কাজ করে চলেছে।

এ বিষয় জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগৈর সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।

রেলওয়ের প্রকৌশলী বিভাগের মোবাইলে ফোনে ( ০১৭১১-৬৯২৮৬৪) ফোন দিলে ও তারা ফোন রিসভ করেন নাই।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে সরকারী জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ

আপডেট: ০৮:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫