১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে চার লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ১৮৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চার লক্ষ ছাব্বিশ হাজার সাতশত ষাট টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রী-পিস, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ০১মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্টর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, থ্রী-পিস, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (চার লক্ষ ছাব্বিশ হাজার সাতশত ষাট) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে চার লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৭:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫