১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে আট লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ২২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ আট লক্ষ ছেচল্লিশ হাজার আটশত ত্রিশ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, ইয়াবা ট্যাবলেট, শাড়ী, চকলেট, খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোষ্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, ইয়াবা ট্যাবলেট, শাড়ী, চকলেট, খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (আট লক্ষ ছেচল্লিশ হাজার আটশত ত্রিশ) টাকা।

আসামি মোঃ ইসমাইল ওরফে দুখু মিয়া যশোরের চৌগাছা থানার আমসিংড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে আট লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ, আটক-১

আপডেট: ০৭:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫