দুপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের পঁচিশ টি স্মার্ট ফোন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল হারিয়ে গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও (১), মোঃ শাহ্ দারা খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।