শিরোনাম:
শিবগঞ্জে বোমা তৈরির সময় একজনের মৃত্যু
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা তৈরির সময় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৫ (নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তেবর্তীর এলাকার মাঠে এই ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তি বিনোদপুর ইউনিয়ন বিশ্বনাথপুর গ্রামের মোঃ মর্তুজার ছেলে ছাত্রলীগ কর্মী মোঃ টমাস আলী (৩৫)।
স্থানীয়রা জানায়, ছাত্রলীগ কর্মী টমাস শিবগঞ্জের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার মাঠে ককটেল (বোমা) তৈরি করছিল। এক সময় ককটেল(বোমা) বিস্ফোরণ হলে ওই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়। তার শরীরের বোমা বিস্ফোরণের আঘাতে পুড়ে কালচে হয়ে গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।























