০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল উৎপাদন ও শিশুখাদ্য বিক্রি, জরিমানা ৬০ হাজার টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৪

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং প্রয়োজনীয় তথ্য ছাড়াই শিশুখাদ্য বিক্রির জন্য মজুত রাখায় দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলে গিয়ে দেখা যায়, সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল তৈরি করা হচ্ছে। তেলের গায়ে বিএসটিআইয়ের লোগোও ব্যবহার করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উপজেলা বাজারের ছালাম স্টোরে অভিযান চালিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির জন্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের সময় বাজারে মাংসের দামও তদারকি করা হয়। মনিটরিং টিমের উপস্থিতিতে ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন। একই সঙ্গে দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা-পুলিশের সদস্য ও যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও পণ্যের মান নিয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল উৎপাদন ও শিশুখাদ্য বিক্রি, জরিমানা ৬০ হাজার টাকা

আপডেট: ০৪:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬