শার্শার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোঃ রবিউল ইসলাম রবি
- আপডেট: ১২:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে জোরালো আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি।
দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, ত্যাগ এবং জনসম্পৃক্ততার কারণে তাকে নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পথচলা ও অভিজ্ঞতা তার আছে।
খোঁজ নিয়ে জানা যায়, মোঃ রবিউল ইসলাম রবি ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে সরকারি যশোর এম.এম. কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে ছাত্ররাজনীতিতে সক্রিয় হন। এর ধারাবাহিকতায় তিনি শার্শা থানা যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার এই নির্বাচিত হওয়ার বিষয়টি সেসময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়।
বিগত নির্বাচনে জনসমর্থন ও ত্যাগের ইতিহাস :
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতেও তিনি বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেসময়ে রাজনৈতিক বৈরী পরিবেশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্বিচার বোমা হামলা এবং কেন্দ্র দখলের মতো নানা প্রতিকূলতার মধ্যেও তিনি শক্ত অবস্থান ধরে রাখেন এবং অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন। চরম দুঃসময়েও দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকায় তার জনপ্রিয়তা বর্তমানে আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের আশা, আগামী স্থানীয় সরকার নির্বাচনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও পরীক্ষিত এই নেতাকে চেয়ারম্যান হিসেবে পেলে ইউনিয়নটি উন্নয়নের নতুন গতি পাবে।





















