শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক
- আপডেট: ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলাট বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ আটক করেছেন।
রোববার (১২ জুলাই-২০২৬) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় সিরাপ জব্দ করা হয়।
পরে আটককৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















