১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রামপালে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপাল থানার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানি।

র‌্যাব জানায়, সোমবার (৬ জুলাই-২০২৬) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল ফয়লা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ফুলতলা এলাকার মিলন তালুকদারের ছেলে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা মাদকদ্রব্য এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র‌্যাব-৬ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

রামপালে র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট: ০২:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬