১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. শরিফুদ্দিন (২৩)। এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত আসামিকে জব্দকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এর ফলে চোরাচালান ও মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

আপডেট: ১০:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬