১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

যশোরে বিজিবির অভিযানে ৫৮৩.১৯ গ্রাম স্বর্ণের বারসহ নড়াইলের যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ জুলাই-২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক রিপন মৃধা (২৫) নড়াইল জেলার কালিয়া থানার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মৃধা জানান, তিনি ঢাকায় থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো আইনানুগ প্রক্রিয়ায় যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে ৫৮৩.১৯ গ্রাম স্বর্ণের বারসহ নড়াইলের যুবক আটক

আপডেট: ০৭:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬