১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্যর্থতা পেরিয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের সন্তান বাচ্চু রহমান ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন। একাধিকবার ব্যর্থতার পর এ সাফল্য অর্জন করায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বাচ্চু রহমান উপজেলার কানাইডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম ও বিলকিস বেগমের ছোট ছেলে। তার বাবা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আনসার সদস্য হিসেবে কর্মরত এবং মা গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট।

বাচ্চু রহমান কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদানের লক্ষ্য স্থির করেন।

তবে সাফল্যের পথ সহজ ছিল না। ৪৫তম ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে পারেননি তিনি। পরে স্পেশাল ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। সর্বশেষ ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করে নিজের স্বপ্ন পূরণের পথে বড় সাফল্য অর্জন করেন।

প্রতিক্রিয়ায় বাচ্চু রহমান বলেন, লিখিত পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় ভালো ফলের বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। ফল প্রকাশের পর নিজের রোল নম্বর কয়েকবার মিলিয়ে দেখে নিশ্চিত হন যে তিনি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন।

তিনি জানান, মানুষের জন্য সরাসরি কাজ করার সুযোগ থাকায় তিনি পুলিশ ক্যাডারকে বেছে নিয়েছেন। ভবিষ্যতে পিবিআই, সিআইডি বা ডিবির মতো তদন্তভিত্তিক ইউনিটে কাজ করার আগ্রহ রয়েছে। পাশাপাশি ক্রিমিনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ করে নারী নির্যাতন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে চান।

বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশে বাচ্চু রহমান বলেন, শুধু চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে নয়, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা উচিত। নিয়মিত পত্রিকা পড়া, দেশের ইতিহাস, সংবিধান, অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ধারণা রাখা এবং বিশ্লেষণী চিন্তাশক্তি বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪৬তম বিসিএসের পরীক্ষায় ব্যর্থ হওয়াই তাকে আরও বেশি পরিশ্রমী হতে অনুপ্রাণিত করেছে। কখনো হতাশ না হয়ে নিজের দুর্বলতা চিহ্নিত করে প্রস্তুতি নেওয়ার ফলেই আজকের এই সাফল্য এসেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বাচ্চু রহমান বলেন, পদ বা পদবি নয়, একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করাই তার প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

ব্যর্থতা পেরিয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু রহমান

আপডেট: ১২:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬