সীমান্তে বিজিবির পৃথক অভিযানে শাড়ি-চকলেটসহ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৭:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবির আওতাধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ১ কেজি জিরা, ১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিকস সামগ্রী।
জব্দকৃত চোরাচালান মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





















