১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই-২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বসতপুর গ্রামের বসতপুর বাজারের পশ্চিম পাশে একটি মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় মো. সবিনুর মোল্লা (৩৫), মো. পারভেজ হোসেন (২৬), মো. নয়ন বিশ্বাস (৩০) ও মো. হাবিবুর রহমান হাবিবকে (৩২)। তাদের সবার বাড়ি যশোরের শার্শা থানার বাগআঁচড়া গ্রামে।

তল্লাশি চালিয়ে সবিনুর মোল্লার কাছ থেকে ১০ পিস, পারভেজ হোসেনের কাছ থেকে ১৫ পিস এবং নয়ন বিশ্বাসের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের পুরোনো ইজিবাইক জব্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬