০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শার্শায় উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন। ঈদ বাজার, পশুর হাট ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে-২০২৬) সকালে শার্শা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “সবাই মিলেমিশে কাজ করলে শার্শাকে আরও সুন্দর ও নিরাপদ করা সম্ভব। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, ঈদের কেনাকাটার সুবিধার্থে উপজেলার শপিংমলগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য উপজেলার এতিমখানাগুলোতে সরকারিভাবে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

তিনি বলেন, “বিজিবি ও পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

সভায় শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, সম্প্রতি সংঘটিত ডাকাতি ও হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হয়েছে। ঈদ উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশি টহল।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী এলজিইডি সানাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

শার্শায় উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬