০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শার্শায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ বছর উপজেলায় সরকারি ভাবে ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৮ হাজার ৭০৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে-২০২৬) সকাল ১০টায় নাভারণ সরকারি খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্য মজুত শক্তিশালী করা হবে। এ বছর প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু

আপডেট: ০৫:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬