০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পরিচিত মুখ নাকি নয়া চমক?

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৬

গ্রামের সংবাদ ডেস্ক : খুব শিগগিরই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। এ খবর এখন সবারই জানা। কিন্তু, কে হতে চলেছেন বিজেপি’র মুখ্যমন্ত্রী? এ প্রশ্নই এখন সবার মুখে মুখে।

মঙ্গলবার বিজেপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রাজ্যে থাকবেন এবং কলকাতার নিউটাউনের হোটেলে বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও তাদের কেউই এখন পর্যন্ত কলকাতায় আসেননি।

এর ফলে মুখ্যমন্ত্রী কে হবেন, সে প্রশ্ন রয়েই গেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এমন একাধিক নাম নিয়ে জল্পনা থাকলেও কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত।

ওদিকে নির্বাচনে বিপুলভাবে পরাজয় এবং হেরে যাওয়ার পরেও পদত্যাগে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইস্তফা দেন বা না দেন—তার বিদায়ী সরকারের মেয়াদ ৯ মে পর্যন্ত। ওইদিনই নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে সূত্রের আভাস। সুতরাং মুখ্যমন্ত্রী বাছাই পর্ব দীর্ঘায়িত করা যাবে না।

রাজনীতিতে চমক দেখাতে ওস্তাদ বিজপি কি রাজ্যের পরিচিত মুখদের থেকেই মুখ্যমন্ত্রী বাছাই করবে, নাকি একেবারেই অপরিচিত (কিন্তু, শীর্ষ মহলে পরিচিত) কোনো মুখকে সকলের কাছে পরিচিত করে তুলবে—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Please Share This Post in Your Social Media

কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পরিচিত মুখ নাকি নয়া চমক?

আপডেট: ০৪:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬