০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • /

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বাণিজ্যিক জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকলে শনিবার ভোররাতের মধ্যেই প্রণালিটি অতিক্রম করার কথা রয়েছে। বর্তমানে জাহাজটি ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে অগ্রসর হচ্ছে।

সম্প্রতি ইরান কর্তৃপক্ষ বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে পারস্য উপসাগরে আটকে থাকা শত শত জাহাজ একযোগে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, হরমুজমুখী জাহাজের এই বহরের শুরুর দিকেই রয়েছে বাংলাদেশের এমভি বাংলার জয়যাত্রা।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বাধা না থাকায় তারা নির্বিঘ্নে নির্ধারিত পথে এগিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল জাহাজটি। এর আগে দুই দফা চেষ্টা করেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। এমনকি ১১ মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। যুদ্ধবিরতি শুরুর পর পুনরায় অনুমতি চাইলেও তা প্রত্যাখ্যাত হয়।

অনুমতি জটিলতায় দীর্ঘদিন আটকে থাকার সময় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে পারস্য উপসাগরেই নোঙর করে অপেক্ষা করছিল জাহাজটি।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। জাহাজে থাকা ৩১ জন নাবিক বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রা শুরু করতে পেরে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

আপডেট: ১১:১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬