০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাঘারপাড়ায় সালিশের নামে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতার অস্বীকার :

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ১২

সাঈদ ইবনে হানি : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের জেরে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, সম্প্রতি ‘খবর বাঘারপাড়া’ নামের একটি ফেসবুক পেইজে শালিসের নামে মারধর ও ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। কারণ অভিযোগটি ছিল, জামদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেনের বিরুদ্ধে। তবে, ওই বিএনপি নেতা স্থানীয় একজন সিনিয়র সাংবাদিক এর কাছে বলেছেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই শালিশি বৈঠকে উপস্থিত থাকা অপর ব্যক্তি

বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের শম্ভু মেম্বার ওরফে শচীন বিশ্বাস বলেন, প্রকৃত ঘটনা হলো- মাছ ধরাকে কেন্দ্র করে তার ছেলে ও পাশের তেঘরী গ্রামের রজিবুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলে রজিবুল ইসলামকে মারধর করে। পরে বিষয়টি মীমাংসার লক্ষ্যে স্থানীয়ভাবে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, শালিস চলাকালে উপস্থিত সবার সামনে রজিবুল ইসলাম তার ছেলেকে পাল্টা মারপিট করলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে ওই বৈঠকে উপস্থিত জামদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে শান্ত করে হাতে হাত মিলিয়ে সমঝোতার মাধ্যমে বিরোধ টি মীমাংসা করে দেন।

শম্ভু মেম্বার স্পষ্ট করে বলেন, “শালিসে কোনো ধরনের জরিমানা বা টাকা আদায়ের ঘটনা ঘটেনি। ‘খবর বাঘারপাড়া’ ফেসবুক পেইজে প্রকাশিত ওই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে বিএনপি নেতা আসলাম হোসেন, স্থানীয় এক সিনিয়র সাংবাদিকের কাছে বলেন “আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ‘খবর বাঘারপাড়া’ পেইজে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।” তিনি এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানান।

খবর নিয়ে জানা গেছে, ওই ঘটনায় উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো আর্থিক লেনদেন বা বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি ।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় সালিশের নামে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতার অস্বীকার :

আপডেট: ০৭:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬