০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মনিরামপুরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে ডিবি পুলিশের একটি দল মনিরামপুর থানার ঢাকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই শিবু মন্ডল। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকুরিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে তথ্য পেয়ে ডিবি সদস্যরা ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় বাজারহাট থেকে চাপাকোন বাজারগামী সড়কের পাশে অবস্থান নেন। এ সময় মো. ফারুক মোল্লার ঘেরের উত্তর পাশে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে নিশ্চিত হন তারা।

পরে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন—মো. বাপ্পি শেখ (২৫) ও মো. রাব্বি হোসেন (২৫)। তারা উভয়েই যশোর সদর (কোতয়ালী) থানার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক বাপ্পি শেখের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে রাব্বি হোসেনের প্যান্টের সামনের বাম পকেট থেকে অপর একটি পলিথিনে রাখা আরও ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৮০ পিস।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আটক দুই আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

মনিরামপুরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট: ০৪:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬