০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও মোটরসাইকেল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ২২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ শার্শা থানার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ও চোরাচালান রোধে বিজিবি দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও মোটরসাইকেল আটক

আপডেট: ০৭:৪৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬