০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

রিয়াল দেখিয়ে প্রতারণা: যশোরে ডিবি পুলিশের অভিযানে আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ২৯

নিজস্ব প্রতিবেদক: সৌদি রিয়ালের লোভ দেখিয়ে প্রতারণার চেষ্টা—এমন অভিযোগে দুই সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল-২০২৬) সকাল ১০টা ৩৫ মিনিটে যশোর শহরের কারবালা জামে মসজিদের সামনে আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, যশোর কোতোয়ালী মডেল থানার কিসমত নওয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত সাখাওয়াৎ মো. আব্দুল বারী (৪৫) ঘটনাস্থলে অবস্থানকালে দুই ব্যক্তি তার কাছে এসে নিজেদের কাছে সৌদি রিয়ালের একটি বান্ডিল থাকার কথা বলে। তারা দাবি করে, ১০০ রিয়ালের একটি বান্ডিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকায় বিক্রি করা সম্ভব হলেও তারা ২ লাখ টাকায় সেটি দিতে রাজি।

প্রস্তাবটি সন্দেহজনক মনে হলে আব্দুল বারী বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ডিবি যশোরের এসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে নামে এবং দুই প্রতারককে আটক করে।

আটকরা হলেন—ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. জমশেদ শেখ (৬০) এবং নগরকান্দা থানার সুতারকান্দা (পূর্বপাড়া) গ্রামের মো. জাহাঙ্গীর মিয়া (৩৮)।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, সাধারণ মানুষকে প্রতারণার উদ্দেশ্যে তারা অল্প কিছু সৌদি রিয়াল দেখিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত। এ সময় জমশেদের বহন করা একটি সাদা রঙের বাজারের ব্যাগ থেকে গামছায় মোড়ানো অবস্থায় পুরাতন লুঙ্গির ভিতরে রাখা ৪টি ১০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে আরও জব্দ করা হয় দুটি ছোট গামছার টুকরা এবং তিনটি পুরাতন লুঙ্গি, যা প্রতারণার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, আটক দুইজন পরস্পরের যোগসাজশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

রিয়াল দেখিয়ে প্রতারণা: যশোরে ডিবি পুলিশের অভিযানে আটক-২

আপডেট: ০৪:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬