বেনাপোলে বিজিবি’র অভিযানে ওষুধসহ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০১:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিজিবি ৪৯ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালান মালামাল জব্দ করেছে।
বেনাপোল ও ঘিবা বিওপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় পরিচালিত এ চোরাচালান বিরোধী অভিযানে আটক করা হয়েছে ভারতীয় ৩টি শাড়ি, ৪২টি চকলেট, ৯৭টি ঔষধ এবং ৪৩৬টি কসমেটিক্স সামগ্রী, যার আনুমানিক মূল্য ৯,১৬,৫৫০ টাকা।
আটককৃত পণ্যগুলো আইনী প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, “দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করার জন্য সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালানো হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে আমরা সক্ষম হচ্ছি।”
বিজিবি’র এ ধরনের তৎপরতা সীমান্তে চোরাচালান ও পাচার চক্র প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।






















