০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বন্দরের সার্বিক কার্যক্রম, পণ্য খালাসে জট কমানো, অবকাঠামোগত উন্নয়ন, কাস্টমস ও পরিবহনসংক্রান্ত সমস্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতারা বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা, ট্রাকজট, পণ্য খালাসে বিলম্ব এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে ব্যবসায়ীদের অতিরিক্ত সময় ও ব্যয় বহন করতে হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।

জবাবে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, বেনাপোল স্থলবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা, ট্রাকজট নিরসন এবং ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি আরও জানান, বন্দরের বিদ্যমান সমস্যা সমাধানে দ্রুত একটি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। পাশাপাশি পণ্য লোড-আনলোড কার্যক্রম আরও গতিশীল করতে আধুনিক ক্রেন ও ফর্কলিফট যুক্ত করা হবে।

তিনি বলেন, বন্দর সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ সংশ্লিষ্টরা।

এর আগে, ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ নেন উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ। জানাজা শেষে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৯:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬