১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • /

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ জ্বালানি তেল মজুদের একটি বড় সিন্ডিকেটের সন্ধান মিলেছে। উপজেলার সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। অভিযানে ডিপোটির তিনটি ট্যাংক থেকে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহ করে আসছিল।

অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল।

স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

অভিযানে অংশ নেয়া সীতাকুণ্ডু মডেল থানার ওসি মঈনুল ইসলাম জানান, উদ্ধারকৃত তেলের পরিমাণ আনুমানিক ২৫ হাজার লিটার। অবৈধ মজুদ ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

আপডেট: ০৮:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬