শিরোনাম:
যশোরে যাত্রীবাহী বাসে আগুন
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১৫৫

যশোর অফিস : যশোরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















